সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

তেলের উৎপাদন কমানোর ঘোষণা ওপেকের, বাড়ছে দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তেল উৎপাদকদের জোট ওপেক প্লাস আবারও তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। জানানো হয়েছে, এবার দৈনিক উৎপাদন কমানো হবে ১ দশমিক ১৫ মিলিয়ন ব্যারেল। বাজার স্থিতিশীল থাকার পরেও পূর্বসতর্কতা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে তারা।

সোমবার (৩ এপ্রিল) ভার্চুয়ালি বৈঠক করে ২৩ দেশের সমন্বয়ে গঠিত ওপেক প্লাস। এর আগে গত বছরের অক্টোবরে ওপেক প্লাস দৈনিক দুই মিলিয়ন ব্যারেল উৎপাদন কমায়।

এদিকে ওপেক প্লাসের উৎপাদন কমানোর ঘোষণায় আন্তর্জাতিকত বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এরই মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬ ডলার বেড়ে ৮৫ দশমিক ৫৪ ডলার হয়েছে। ইউএস ক্রুডের দাম ৫ দশমিক ২২ ডলার বেড়ে ৮০ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে।

উৎপাদন পুনরায় কমানোর ফলে তেলের দাম ব্যারেল প্রতি ১০ ডলার বাড়তে পারে বলে জানিয়েছেন বিনিয়োগ সংস্থা পিকারিং এনার্জি পার্টনার্সের প্রধান।

গোল্ডম্যান শ্যাস বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ৯৫ ডলার ও ২০২৪ সালে ১০০ ডলার হতে পারে।

উল্লেখ্য, অব্যাহত দাম কমার লাগাম টানতে রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপেক ও তাদের সহযোগীদের দিনে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল অক্টোবরে।

সূত্র: আল-জাজিরার, রয়টার্স

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ