সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার ফল প্রকাশ ১৮ রমজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ (গওহরডাঙ্গা বোর্ড) এর ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আগামী ১৮ রমজান ১৪৪৪ হিজরী, ১০ এপ্রিল ২০২৩ ঈসায়ী, সোমবার বেলা ১১:০০ টায় বোর্ডের সদর দফতর থেকে প্রকাশ করা হবে।

বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ নাজেমে ইমতেহান মুফতি নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বোর্ডের ওয়েবসাইট থেকে মাদ্রাসা ভিত্তিক ও ব্যক্তি ভিত্তিক ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার পদ্ধতি: www.gawhardangaboard.com বোর্ড এর ওয়েবসাইটে প্রবেশ করে মেনুবার থেকে ফলাফলে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে।

ফলাফল প্রকাশের পর ১৯ রমজান থেকে ২০ শাওয়াল ১৪৪৪ পর্যন্ত খাতা চ্যালেঞ্জের সুযোগ থাকবে। ১৪৪৩-৪৪ হিজরি শিক্ষাবর্ষের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ১৫ জিলকদ খাতা চ্যালেঞ্জের ফলাফল সম্পন্ন হওয়ার পর চুড়ান্ত বলে বিবেচিত হবে। সকল মাদরাসা তার নিজ নিজ চুড়ান্ত ফলাফলটি বোর্ডের ওয়েবসাইট অথবা বোর্ডের অফিস থেকে সংগ্রহে রাখবে।

৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার সকল কার্যক্রম সফল ভাবে সমাপ্ত করতে যে সমস্ত নেগরান, মুমতাহীন, নিরীক্ষক, পরীক্ষা সংশ্লিষ্ট মুঈন ও অফিসিয়াল দায়িত্বশীলগণ দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন, সকলের আন্তরিক শুকরিয়া আদায় করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ