বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রোকেয়া মোমিন কল্যাণ ট্রাস্টের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:রোকেয়া মোমিন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রাজধানী ঢাকার চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দিন রহ. দারুল কুরআন মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০ এপ্রিল) ১৮ রমজান এতিম ও অসহায় শিশু-কিশোর সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় রোকেয়া মোমিন কল্যাণ ট্রাস্টের প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষকমণ্ডলী ও এলাকার বিশিষ্ট মুরব্বিগণ।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদ ই নুরের খতিব ও মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা খুরশীদ আলম কাসেমী। মুনাজাতে রোকেয়া মোমিন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সমাজসেবী মৌমিতা জান্নাতের বাবা-মার মাগফেরাতসহ পরিবারের কল্যাণ কামনা করা হয়।

রোকেয়া মোমিন কল্যাণ ট্রাস্ট বহুদিন ধরে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন মসজিদ মাদরাসা নির্মাণসহ গরীব অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা দিয়ে আসছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ