সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

ঢাকায় মাদানি খানকার যাত্রা শুরু, রমজানে চলছে নানা আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকায় যাত্রা শুরু করলো মাদানি খানকা। এবারের রমজানে উক্ত খানকায় চলছে নানা আয়োজন।

জানা যায়, সায়্যিদ মাহমুদ আসআদ মাদানির খলিফা মুফতি মোহাম্মদ আলীর হাত ধরে  রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাবনগর মসজিদ মাদরাসা কমপ্লেক্সে এই খানকার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

মাদানী খানকার পরিচালক মুফতি মোহাম্মদ আলী জানান, বাংলাদেশের সঙ্গে মাদানি সিলসিলার সম্পর্ক ছিল নিগুঢ়। হজরত মাদানি রহ. বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এসেছেন এবং দ্বীনি খেদমত করেছেন। তার উসিলায় আমাদের দেশে দ্বীনি ও খানকাহি নেজাম সমৃদ্ধ হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমিও মাদানি সিলসিলার খাদেম। ঢাকায় কোনো মাদানী খানকা নেই। তাই এই খানকা তৈরি করা।

তিনি জানান, পুরো রমজান জুড়েই খানকায় বিশেষ আমলি মজমা হচ্ছে। তাছাড়া আগামীকাল থেকে শুরু হচ্ছে রমজানের সুন্নতি ইতিকাফ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছালেকিনরা এসেছেন।

রমজানের পরও খানকার কার্যক্রম চলমান থাকবে কীনা জানতে চাইলে তিনি বলেন, ইসলাহি তারাক্কির জন্য মাদানি খানকাহের যাত্রা শুরু। ইনশাআল্লাহ যথাক্রমে বছরব্যাপী এর কার্যক্রম চলমান থাকবে।

কেএল/