সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

ফরিদপুরে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার খাড়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার ভাঙ্গা বাজারের জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংক থেকে ৯ লাখ ৭৯ হাজার টাকা তোলেন ভুক্তভোগী। এছাড়া তার কাছে আগে থেকে ১৬ হাজার ৫০০ টাকা ছিল। টাকা নিয়ে অটোতে বাড়ি ফিরছিলেন।

‘এমন সময় খাড়াকান্দি গ্রামে পৌঁছালে একটি প্রাইভেটকারে অপরিচিত চার যুবক দেশীয় অস্ত্রসহ তার গতিরোধ করে। পরে তারা ডিবি পরিচয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে প্রাইভেটকারের তোলে। গাড়িতে তুলে তাকে মারধর করা হয় ও তার চোখ বেঁধে টাকার ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। কিছুক্ষণ পর রাগদী ইউনিয়ন পরিষদের সামনে চোখ-মুখ বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।’

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশের অভিযান শুরু হয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম-সেবা) সাংবাদিকদের জানান, পুলিশ কার্যক্রম শুরু করেছে। দ্রুতই অভিযুক্তদের আটক করা হবে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ