সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ভারতে ভেজাল মদপানে ২০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। ভারতের বিহার রাজ্যে ভেজাল মদপানে গতকাল শুক্রবার রাতে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও অন্তত ছয়জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিভিন্ন সূত্র জানিয়েছে, একটি ট্যাঙ্ককে করে নকল মদ রাজ্যের মতিহারিতে আনা হয়। এরপর তা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হয়েছিল আর তা থেকেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের লক্ষ্মীপুর, পাহাড়পুর এবং হরসিদ্দি ব্লকে ভেজাল মদপানের পর এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের বয়স ১৯ থেকে ৪৮ বছর।

রাজ্যটিতে ২০১৬ সালের এপ্রিল থেকে মদ নিষিদ্ধ করা হয়েছে। তবে এরপরেও রাজ্যটিতে ভেজাল মদপানের পর একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, গতকাল শুক্রবার তুরকাউলিয়া পুলিশ স্টেশনের অধীনে লক্ষীপুর গ্রামে প্রথম মৃত্যুর খবর আসে।

স্থানীয় পুলিশ ও প্রশাসন এই নিয়ে মন্তব্য জানাতে অস্বীকার করেছে। বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার বলেছেন, এটি একটি দুঃখের ঘটনা, আমি সব তথ্যের জন্য বলে রেখেছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ