শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী শোনো হে নবীন! তোমাকেই বলছি ... প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে

মাওলানা শামছুল হক ফরিদপুরীর সর্বশেষ খলিফার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরের অন্যতম প্রবীণ আলেম ও মাওলানা শামছুল হক ফরিদপুরীর (রহ.) সর্বশেষ খলিফা মাওলানা আশরাফ আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ফরিদপুরের নিজ বাসভবনে মারা যান তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল অন্তত ১১০ বছর। তিনি দীর্ঘ দিন যাবত বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

মাওলানা আশরাফ আলী এলাকায় ‘বড় হুজুর’ নামে পরিচিত ছিলেন। তিনি ফরিদপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়ার (বাহিরদিয়া মাদ্রাসা) সাবেক মুহতামিম এবং মৃত্যু পর্যন্ত জামিয়া ইসলামিয়া আসলিয়া বাহিরদিয়ার (ছোট বাহিরদিয়া মাদ্রাসা) প্রতিষ্ঠাতা মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার ছেলে মাওলানা মিছবাহুল হক জানান, আগামীকাল শনিবার সকাল ১০টায় (ঈদের নামাজের পর) ছোট বাহিরদিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

বরেণ্য এ আলেম জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়ার বর্তমান মুহতামিম মাওলানা আকরাম আলীর বড় ভাই এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও আল্লামা শামছুল হক ফরিদপুরীর (রহ.) বন্ধু ফরিদপুর অঞ্চলের অন্যতম প্রভাবক আলেম মাওলানা আব্দুল আযীযের (রহ.) ভাতিজা। তিনি জেলার সালথা উপজেলাধীন বাহিরদিয়া গ্রামের খন্দকার আব্দুল মালেকের ছেলে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ