মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

নির্বাচনে অংশ নিয়ে আমাদের পরীক্ষা নিন, বিএনপিকে ইসি আলমগীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপিকে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন কমিশনের পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

বিএনপির উদ্দেশে ইসি মো, আলমগীর বলেন, ‘এ পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছি এবং আগামীতেও ভালো কাজ করব। সব সময় আমাদের আহ্বান থাকবে যে, আপনারা নির্বাচনে অংশ নেন, আমাদের পরীক্ষা নেন। আপনারা তো আমাদের পরীক্ষাই নিচ্ছেন না। পরীক্ষা না নিয়েই আমরা যে অকৃতকার্য হলাম, কীভাবে আপনারা বুঝলেন? আমরা পরীক্ষা দিতে প্রস্তুত সব সময়।’

জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটি করপোরেশনের ভোটে দেশের বেশির ভাগ দল অংশ নিচ্ছে না- এটা নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থাহীনতা কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘৩৯টি দলের স্থানীয় সরকারের নির্বাচনে... তাদের তো স্থানীয় পর্যায়ে অফিস থাকতে হবে। সব জেলায় সবগুলো দলের তো অফিস নাও থাকতে পারে।’

বিএনপির নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে মো. আলমগীর বলেন, ‘রাজনৈতিক কৌশল হিসেবে তারা (বিএনপি) বলেছে যে নির্বাচনে অংশ নেবে না। আমাদের বলেনি যে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকায় তারা নির্বাচনে অংশ নেব না। তারা তো বলেনি কখনো। এটা রাজনৈতিক কৌশল হতে পারে। ছোট ছোট দলের ওই রকম অফিস নেই, তাদের হয়তো যোগ্য প্রার্থী নাও থাকতে পারে। প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী নেই, হয়তো এজন্যও নাও দিতে পারে। সেটা তো তাদের ব্যাপার। বড় দলগুলো তো আসছে।’

তিনি বলেন, ‘বিএনপি আসেনি এটা তো তাদের রাজনৈতিক কৌশল। এটা তো আমাদের ব্যর্থতা না। তারা কি বলেছে নির্বাচন কমিশন ব্যর্থ নির্বাচন করেছে এজন্য আসব না?’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ