সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

ফটিকছড়ির প্রবীণ হাফেজ নূর মুহাম্মদের ইন্তেকাল: জানাজা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান,
খাগড়াছড়ি প্রতিনিধি।।

চট্টগ্রাম ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের হেফজ বিভাগের সাবেক প্রবীণ শিক্ষক হাফেজ নূর মুহাম্মদ (৭০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৫এপ্রিল) দিবাগত রাত ২ টার সময় তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দেন।

হাজারো হাফেজ তৈরীর কারিগর হাফেজ নূর মুহাম্মদ (রহঃ) এর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রিয় মানুষকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমায়।তার হাতে গড়া হাজার হাজার ছাত্র দেশ -বিদেশে ইসলামের খেদমতে নিয়োজিত আছেন।

আজ বুধবার সকাল ১১ টায় দক্ষিণ রাঙ্গামাটিয়া তালিমুল ইসলাম মাদ্রাসার মাঠ মরহুমের বড় মাওলানা মুজহিরুল ইসলামের ইমামতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় বাবুনগর মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আইয়ুব বাবুনগরী, শিক্ষক মাওলানা শিক্ষক মাওলানা মাহমুদ শাহ, রাঙ্গামাটির তালিমুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা ইলিয়াস, আজাদী মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি আজগরসহ শত শত আলেম-ওলামা, রাজনীতি- রাজনীতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ