মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মহিলা শাখায় প্রথম স্থান অধিকার করেছে দারুল উলুম গোলাপবাগের কানিজ হাসফা মাইমুনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

দাওরায়ে হাদিসে মহিলা শাখায় প্রথম স্থান অধিকার করেছে কানিজ হাফসা মাইমুনা, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মহিলা মাদরাসা গোলাপবাগ যাত্রাবাড়ী। তার প্রাপ্ত নম্বর ৯০২

আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষার ফল আজ দুপুর ২টায় প্রকাশ করা হয়েছে।

এ পরীক্ষায় মাদরাসা সংখ্যা মোট ২২৪৮ টি। পরীক্ষার্থী সংখ্যা ছিল মোট ১৭১৬৬৬ জন।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা কর হয়।

বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান ফলাফল ঘোষণা করেন। পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।

এবারের পরীক্ষায় মোট দুই হাজার ২৪৮টি মাদরাসার শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৮ হাজার ১৮ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ৮৩৩ জন এবং ছাত্রী ১২ হাজার ১৮৫ জন।

পরীক্ষায় মুমতাজ বা স্টার মার্ক পেয়েছেন এক হাজার ১৯৭ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) পেয়েছেন পাঁচ হাজার ৭০০ জন। জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) পেয়েছেন ১০ হাজার ৮৯১ জন। মাকবুল (তৃতীয় বিভাগ) পেয়েছেন চার হাজার ৭৫১ জন। ফেল করেছেন পাঁচ হাজার ৪৭৯ জন।

হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েবসাইটে (https://alhaiatululya.com) ফলাফল পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যেকোনো নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ২৯৯৩৩ নম্বরে।

নিচের লিংকে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে: https://hems.alhaiatululya.org https://hems.alhaiatululya.org/exam-result সকল মাদরাসার অ্যাডমিন নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন।

গত ৫ মার্চ শুরু হয়ে ১৬ মার্চ শেষ হয় এবারের দাওরায়ে হাদিস পরীক্ষা। মোট ২৩১টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কওমি মাদরাসাগুলোর একাধিক বোর্ড থাকায় আগে ভিন্ন ভিন্ন পরীক্ষা নেওয়া হতো। ফলাফলও ঘোষণা করা হতো ভিন্ন ভিন্নভাবে। তবে ২০১৭ সালে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে সরকার মাস্টার্সের সমমান দেওয়ার পর নিয়ন্ত্রক বোর্ড হিসেবে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে। তখন থেকে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। আরবি শাবান মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং শাওয়ালের শুরুতে ঘোষণা করা হয় ফলাফল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ