সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

ফরিদপুরে কাল-বৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙ্গে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি>

ফরিদপুরের আলফাডাঙ্গা কাল বৈশাখী ঝড়ের সময় গাছের মরা মোটা ডাল ভেঙ্গে চাপা পরায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা যায়। সে পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বাঁকাইল গ্রামের সালাউদ্দিন বিশ্বাসের ছেলে আশরাফুজ্জামান (১৪)।

তিনি সদর বাজারে চা বিক্রেতা ছিলেন। বাড়ি থেকে ফেরার পথে কাল বৈশাখী ঝড়ের কবলে পরে জামিলের গাছের মরা মোটা ডাল ভেঙ্গে তার উপর চাপা পরায় নির্মম ভাবে মৃত্যু হয়। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে পাগলের আশ্রম সংলগ্ন মসজিদের কাছে এলে এ ঘটনাটি ঘটে।

প্রথমে তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ সাথে সাথে ফরিদপুর পাঠিয়ে দেয়। পরে ফরিদপুরে যাওয়ার পথে কানাইপুর নামক স্থানে গেলে তার মৃত্যু হয়। নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির পক্ষে সাংগঠনিক সম্পাদক হাপেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন নিহতের রুহের মাগফেরাত কামনা করেছেন। সেই সাথে নিহতের পরিবারের প্রতি গভির শোক, দুঃখ প্রকাশ সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, সালাউদ্দিনের বড় ছেলে কিছু দিন আগে ট্রাক দূর্ঘটনায় নিহত হন।

-এটি