সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

‘যৌবনকালের ইবাদত লাভজনক ইনভেস্টমেন্ট’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যৌবনকালের ইবাদতকে লাভজনক একটি ইনভেস্টমেন্ট বলে আখ্যায়িত করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এক ভিডিওতে যৌবনকালের ইবাদতের গুরুত্বকে এভাবেই তুলে ধরেন তিনি।

মাওলানা মিজানুর রহমান তার ওই ভিডিওতে বলেন, যৌবনকালে আল্লাহ তায়ালার দাসত্ব, ইবাদত করতে পারলে বৃদ্ধ বয়সে ইবাদত করতে না পারলেও আল্লাহ তায়ালা আমলনামায় ইবাদতের সওয়াব দিয়ে পূর্ণ করে দেবেন।

তিনি বলেন, বৃদ্ধ বয়সে কোমরে ব্যথা, ডায়াবেটিস বা কোনো কারণে ফজরে উঠতে পারছেন না, আল্লাহ বলবেন, যুবক অবস্থায় কি করেছে তা দেখো। ওই সময় যা করেছে তা লিখে দাও আমলনামায়। এজন্য আল্লাহর রাসূল সা. যৌবনকালকে কাজে লাগাতে বলেছেন।

রাসূল সা. পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা বিষয়কে মূল্যায়ন করতে বলেছেন। এর মধ্যে একটি হচ্ছে, যৌবনকাল।

তিনি বলেছেন— তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। অসুস্থতার আগে সুস্থতাকে কাজে লাগাও। গরিব হওয়ার আগে সম্পদকে কাজে লাগাও। ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাও। মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও। এ জন্য যৌবনকালকে কাজে লাগাতে হবে।

বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। ২০২০ সালে দেশ ছাড়ার পর প্রায় সাড়ে ৪ বছর পর ২ অক্টোবর দেশে ফিরেছিলেন তিনি। তবে, মাত্র ৯ দিন দেশে অবস্থানের পর ১১ অক্টোবর আবারও মালয়েশিয়া চলে যান জনপ্রিয় এ ইসলামি আলোচক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ