বিশেষ প্রতিনিধি
মাত্র ছয় মাস আগের কথা। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ছুটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে কাটান বেশ কিছু সময়। বিএনপি মহাসচিবের মাথায় পরিয়ে দেওয়া হয় পাঁচকল্লি টুপি। সবার সঙ্গে জোহরের নামাজে অংশও নেন মির্জা ফখরুল। ইসলামী আন্দোলনের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমসহ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুপুরের খাবার খান। স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশে দুই দল একসঙ্গে কাজ করবে এবং সম্প্রীতি ও সৌহার্দ্য নষ্ট হয় এমন কোনো কাজ কোনো দলের নেতাকর্মীরাই করবেন না- এমনটা সমঝোতাও হয় তাদের মধ্যে।
কিন্তু ছয় মাস যেতে না যেতেই চিত্রটা সম্পূর্ণই ভিন্ন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ জুলাই দলীয় সমাবেশ থেকে প্রকাশ্যে পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। তাদের দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান সম্পà¦