সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন রঙিন এই দুনিয়ায় পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ শুভেন্দু অধিকারীর সরকারের অবিলম্বে মুফতি রুহুল আমীনকে মুক্তি দিন: আল-হাইআতুল উলয়া ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত না করলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল

মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও পাকিস্তানের বিশিষ্ট আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানীর নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে সাত দিনের সফরে তাঁর বাংলাদেশে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত সফরটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফরের সমন্বয়ক ও জাতীয় উলামা আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ।

এর আগে ঘোষিত সফরসূচি অনুযায়ী, ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে নয়টি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল মুফতি তাকি উসমানীর। এর মধ্যে আন্তর্জাতিক ইসলামি মহাসমাবেশ, দস্তারবন্দী সম্মেলন, উলামা সম্মেলন, ইসলাহী সম্মেলন এবং দরসে বুখারির মতো গুরুত্বপূর্ণ আয়োজন ছিল।

সংবাদ সম্মেলনে মুফতি মিজানুর à