
|
নেপালে মসজিদ ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা, কারফিউ জারি
প্রকাশ:
০৭ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৭ সকাল
নিউজ ডেস্ক |
নেপালের দক্ষিণাঞ্চলের পার্সা জেলায় একটি মসজিদে ভাঙচুরের ঘটনা তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেপাল প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ভারত নেপালের সঙ্গে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। পুলিশের বরাতে এনডিটিভি জানায়, ধানুষা জেলার কমলা মিউনিসিপ্যালিটির সাখুয়া মারান এলাকায় একটি মসজিদে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতিকারী। এই ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে রোববার (৪ জানুয়ারি) সকালে পার্সা জেলার বীরগঞ্জ শহরে বিক্ষোভ শুরু হয়। প্রতিবেদনে বলা হয়, ধানুষা জেলার ঘটনায় বীরগঞ্জে প্রতিবাদে নামেন বিক্ষোভকারীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। কিন্তু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে এবং একটি স্থানীয় পুলিশ স্টেশনে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ছয় রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বলে জানানো হয়েছে। এনএইচ/ |