
|
রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর
প্রকাশ:
২০ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৬ বিকাল
নিউজ ডেস্ক |
সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলা এবং ইসলামের সঠিক বার্তা মানুষদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজন করছে ‘বিশেষ দাওয়াহ প্রশিক্ষণ ২০২৬’। বর্তমান সমাজ ও সভ্যতার বহুমুখী সংকটের যুগে, দক্ষ ও প্রজ্ঞাবান দাঈ গড়ে তোলার বিকল্প নেই। আমাদের প্রয়োজন এমন একদল প্রাজ্ঞ দাঈ, যারা সময়ের ভাষা বোঝেন, আধুনিক মতবাদ ও উদ্ভূত সমস্যাগুলো বিশ্লেষণ করতে সক্ষম, এবং ইসলামের আলোকে কার্যকর সমাধান দিতে পারেন। তারা শুধুমাত্র নির্দিষ্ট বিষয়ে পাণ্ডিত্য অর্জন নয়, বরং বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে সমকালীন সব প্রতিকূলতার মোকাবিলায় অকুতোভয় হবেন। দাওয়াহর ময়দানে প্রজ্ঞা ও দক্ষতার কোনো বিকল্প নেই। সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং মানুষের কাছে দীনের বার্তা সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য এটি এক অনন্য সুযোগ। এটি কেবল একটি প্রশিক্ষণ নয়; এটি নিজেকে একজন দূরদর্শী ও যোগ্য দাঈ হিসেবে গড়ে তোলার বিশেষ মঞ্চ। দীনি ইলম ও দাওয়াহর ময়দানে নিজের মেধাকে আরও শাণিত করতে এবং সময়ের প্রয়োজনে নিজেকে প্রস্তুত করতে আজই আবেদন করুন। ? কোর্সের বিস্তারিত তথ্য: ✅ কোর্সের বৈশিষ্ট্য: ✅ সুযোগ-সুবিধাসমূহ: ✅ আবেদনের যোগ্যতা ✅ সার্বিক যোগাযোগ এমএন/ |