
|
সিলেট-৫ আসনে ১০ দলের প্রার্থীকে বিজয়ী করতে যৌথ পরামর্শ সভা
প্রকাশ:
২৪ জানুয়ারী, ২০২৬, ০৮:২২ সকাল
নিউজ ডেস্ক |
সিলেট-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং ইসলামি ও সমমনা ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী মুফতি আবুল হাসানকে বিজয়ী করতে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সিলেট জেলা জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের এই যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জোটের প্রার্থী মুফতি আবুল হাসান, জামায়াত ইসলামীর হাফিজ আনোয়ার হোসাইন খানসহ সিলেট জেলা ও মহানগর জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। জোটের প্রার্থী মুফতি আবুল হাসানকে বিজয়ী করতে এখন থেকে সম্মিলিতভাবে মাঠে-ময়দানে ঝাঁপিয়ে পড়তে উভয় দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়। |