
|
‘অবহেলিত ঢাকা-৫ আসনের মানুষের ভাগ্যের পরিবর্তনে হাতপাখায় ভোট দিন’
প্রকাশ:
০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫৩ বিকাল
নিউজ ডেস্ক |
আজ ১ ফেব্রুয়ারি রোববার সকালে ঢাকা-৫ আসনের ৬৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হাজী মো. ইবরাহীম। গণসংযোগকালে হাজী মো. ইবরাহীম বলেন, নির্বাচিত হলে ঢাকা-৫ আসনের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা সমাধানে প্রতিটি ওয়ার্ডভিত্তিক একটি বাস্তবসম্মত ওয়ার্ড অ্যাকশন প্ল্যান গ্রহণ করে কাজ করা হবে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা, গ্যাস সমস্যা, রাস্তাঘাট, ড্রেনেজ ও নাগরিক সুবিধার সংকট নিরসনে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। গণসংযোগে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং পরিবর্তনের এই আহ্বানে ব্যাপক ইতিবাচক সাড়া দেন। এসময়ে হাজী মোঃ ইবরাহীম বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণকে সাথে নিয়েই একটি কল্যাণমুখী ও জনপ্রত্যাশার বাংলাদেশ গড়বো, ইনশাআল্লাহ। এমএম/ |