
|
দুজন সহকারী মুহাদ্দিস নেবে রামপুরার জামিয়া মোহাম্মদিয়া
প্রকাশ:
০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৪ রাত
নিউজ ডেস্ক |
রাজধানীর রামপুরায় অবস্থিত জামিয়া মোহাম্মদিয়া দারুল উলূম মাদরাসার কিতাব বিভাগের জন্য দুজন যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ সহকারী মুহাদ্দিস নিয়োগ দেওয়া হবে।
সম্প্রতি প্রতিষ্ঠানটির এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়। প্রতিষ্ঠানটির বর্তমান মুহতামিম মুফতী তাফাজ্জল হুসাইন ।
মুফতী তাফাজ্জল হুসাইন জানান, আগ্রহীকে চলতি মাসের ৪ তারিখ (বুধবার)-এর মধ্যে জামিয়ার সভাপতি আলহাজ্ব রাকিবুল ইসলাম চৌধুরী বরাবর বাংলা ও আরবী দরখাস্ত লিখে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া আহবান করা যাচ্ছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে কয়েকটি বিষয় উল্লেখ করে বলা হয়—
স্থান: ১৫১, ওয়াপদা রোড, পশ্চিম রামপুরা, হাতিরঝিল, ঢাকা-১২১৯
প্রয়োজনে যোগাযোগ: ০১৮১৮-৬২৪৩৪৭ (মুহতামিম)
০১৯০৭-৩২৫৪৭০ (হোয়াটস্অ্যাপ) এমএম/
|