
|
ভালো নেতা ও নীতি ছাড়া জাতির মুক্তি নাই: পীর সাহেব চরমোনাই
প্রকাশ:
০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫১ সকাল
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশে অনেক রাজনৈতিক উত্থান-পতন দেখেছি। অনেকবার মানুষ আন্দোলন করেছে, রক্ত দিয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত মুক্তি আসে নাই। মানুষের মুক্তির জন্য ভালো নেতা চাই, ভালো নীতি চাই; তাছাড়া মানুষের মুক্তি নাই। তাই আগামী নির্বাচনে পৃথিবীর শ্রেষ্ঠ নীতি ইসলামের পক্ষে থাকতে হাতপাখা প্রতিকে ভোট দিন; কারণ হাতপাখা সারা দেশেই সৎ, যোগ্য, মানুষের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিদেরকে মনোনয়ন দিয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) কুমিল্লা-৯ আসনে আলহাজ্ব সেলিম মাহমুদ ও বি বাড়িয়া-৫ আসনে নজরুল ইসলাম নজুর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় উপর্যুক্ত মন্তব্য করেন। |