
|
জমিয়তের নির্বাচনী ইশতেহার ঘোষণা কাল
প্রকাশ:
০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৫ বিকাল
নিউজ ডেস্ক |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে রাজনৈতিক দলগুলো। এই ধারাবাহিকতায় পিছিয়ে নেই ইসলামি দলগুলোও। এবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে (৫১,৫১/এ, রিসোর্সফুল পল্টন সিটি(লিফলেটে ৯) এই ইশতেহার ঘোষণা করা হবে। জমিয়তের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৭ ফেব্রুয়ারি) এই তথ্যা জানানো হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম এবার দুই শতাধিক আসনে প্রার্থী ঘোষণা করেছিল। তবে দলটি শেষ মুহূর্তে বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে। এতে চারটি আসনে বিএনপি তাদের ছাড় দিয়েছে। বাকি আসনগুলোতে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে জমিয়ত। আরএইচ/ |