
|
আজানের সময় নারীদের মাথা ঢেকে রাখা কি জরুরি?
প্রকাশ:
০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৯ দুপুর
নিউজ ডেস্ক |
প্রশ্ন: আজানের সময় নারীদের মাথা ঢেকে রাখা কি জরুরি? উত্তর: নারীদের মাথা বা চুল ঢেকে রাখা মূলত ইসলামের পর্দা-বিধানের সঙ্গে সম্পর্কিত। ইসলামে গায়রে মাহরাম (অনাত্মীয়) পুরুষদের সামনে নারীদের মাথা ও চুলসহ সম্পূর্ণ শরীর ঢেকে রাখা ফরজ। তবে চেহারা, হাতের কব্জি ও পায়ের পাতা প্রকাশিত রাখা যায়। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন— এই আয়াত থেকে বোঝা যায়, গায়রে মাহরাম পুরুষদের সামনে পর্দা করা ফরজ; তবে মাহরাম পুরুষদের সামনে, কিংবা শুধু নারী ও শিশুদের মাঝে অবস্থান করলে নারীদের মাথা ঢেকে রাখা বা ওড়না দেওয়া আবশ্যক নয়। অতএব, নারীরা যদি কেবল নারী, শিশু ও মাহরাম পুরুষদের মধ্যে থাকেন, তাহলে আজানের সময়সহ অন্য সময়েও মাথা ঢেকে রাখা জরুরি নয়। আর গায়রে মাহরাম পুরুষদের উপস্থিতিতে নারীদের জন্য সব সময়ই—আজান হোক বা অন্য যে কোনো সময়—মাথা ঢেকে রাখা আবশ্যক। এনএইচ/ |