
|
খেলাফত মজলিসের শীর্ষ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন
প্রকাশ:
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৯ বিকাল
নিউজ ডেস্ক |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ হবিগঞ্জ-০২ আসনে সংসদ সদস্য প্রার্থী। তিনি স্থানীয় বানিয়াচং গরিব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনা-০৪ আসনে সংসদ সদস্য প্রার্থী। তিনি রূপসা কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। নায়েবে আমীর ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুল্লাহ ফরিদ রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন। এছাড়াও নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক কুষ্টিয়া শহরের জি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বরগুনা বদরখালী কাহার মুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, মুহাম্মদ মুনতাসির আলী সিলেট বিশ্বনাথে, এবিএম সিরাজুল মামুন নারায়ণগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ফেনী চাড়িপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র, অধ্যাপক মো: আবদুল জলিল রাজধানীর আহমদবাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। এমএম/ |