
|
বরগুনা-১ আসনে হাতপাখার কর্মীর পা ভেঙে দেওয়ার প্রতিবাদ দলের
প্রকাশ:
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২ দুপুর
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক মাহবুবুর রহমান আজ ১১ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে বলেছেন, নির্বাচনের আর মাত্র কয়েকঘন্টা বাকি আছে। এমন সময়েও সন্ত্রাসীদের কর্মকাণ্ড থেমে নাই। গতকাল রাতেও তারা বরগুনা-১ আসনের আওতাধীন ৭নং ঢলুয়া ইউনিয়নের এক ব্যক্তি হাতপাখায় ভোট দেওয়ার কথা বলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির কর্মী সমর্থকরা হামলা করে উক্ত ব্যক্তির পা সাবলের আঘাত করে ভেঙে দেয়। এতে আহত ব্যক্তির পা ২ জায়গায় ভেঙে ঝুলে যায়। আহতকে তৎক্ষণাৎ বরগুনা সদর হসপিটালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে রেফার করা হয়। এবিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা শাখা ও বরগুনা-১ আসনে হাতপাখা প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী মাওলানা অলিউল্লাহ মামলা দায়ের করেছেন। আমরা এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে উপযুক্ত বিচার দাবি করছি। অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, নির্বাচনকে উৎসবমূখর করার যে প্রত্যাশা প্রধান উপদেষ্টা করছেন তার জন্য জন্য এইসকল অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। এমএম/ |