
|
শনিবার সীমিত পরিসরে যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক
প্রকাশ:
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৭ দুপুর
নিউজ ডেস্ক |
জাতীয় নির্বাচনের পর ছুটির মধ্যেই আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) কয়েকটি ব্যাংকের শাখা ও উপশাখা সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। জ্বালানি তেল সরবরাহ নির্বিঘ্ন রাখতে ডিলারদের লেনদেন সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের আবেদনের পর কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএমএডি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আগামী ১৪ ফেব্রুয়ারি নির্দিষ্ট কয়েকটি ব্যাংকের শাখা ও উপশাখা সীমিত পরিসরে খোলা থাকবে। যেসব ব্যাংক ও শাখায় লেনদেন চলবে—
এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিন ব্যাংক বন্ধ থাকবে। এমএম/ |