
|
একই কেন্দ্রে ভোট দিলেন প্রধান উপদেষ্টা ও তারেক রহমান
প্রকাশ:
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪১ দুপুর
নিউজ ডেস্ক |
গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ১০.২১ টায় ভোটাধিকার প্রয়োগ করেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই কেন্দ্রে মিনিট চল্লিশেক পূর্বে ভোটদান করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের এই কেন্দ্রে সকাল ১০ টায় ভোটাধিকার প্রয়োগ করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান। অভিজাত এলাকা গুলশান-২ নম্বরের ৮৬ নম্বর রোডে অবস্থিত এই ভোট কেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে দেখা গেছে। তবে অন্যান্য ভোট সেন্টারের মতো ভোটারের উপস্থিতি দৃশ্যমান নয়। এমএম/ |