
|
মুজিবনগরে জামায়াত-বিএনপির সংঘর্ষ
প্রকাশ:
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪২ দুপুর
নিউজ ডেস্ক |
মেহেরপুরের মুজিবনগরে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার জেরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় জামায়াতের দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারিতে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন, বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াত চার সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। আটক দুই জামায়াত কর্মী হলেন- শহিদুল ও আশরাফ হোসেন। এ সম্পর্কে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোট কেন্দ্রের ১০০ গজ দূরে বিএনপি এবং জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, সকালে জয়পুর গ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে সংঘর্ষ শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়া সময় ঘটনাস্থল থেকে জামায়াত সমর্থক দুই কর্মীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে। এমএম/ |