
|
ষষ্ঠবারের মতো সংসদে যাচ্ছেন কায়কোবাদ
প্রকাশ:
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৮ রাত
নিউজ ডেস্ক |
ষষ্ঠবারের মতো সংসদে যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। জানা গেছে, ১৫৯টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ সোহেল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৮০ ভোট। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৫৩ হাজার ৫১৩টি। তবে পোস্টাল ব্যালটের তথ্য পাওয়া যায়নি। ফল ঘোষণার পর কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে ফলাফল নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আরএইচ/ |