
|
তিন দলের প্রধানের কাছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা
প্রকাশ:
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪০ রাত
নিউজ ডেস্ক |
বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রধানের কাছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা পৌঁছানো হয়েছে বলে জানা গেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম তিন নেতার হাতে এ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে পৌঁছানো হয়েছে। প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম তিন নেতার হাতে এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এমএম/ |