
|
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা
প্রকাশ:
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০৬ বিকাল
নিউজ ডেস্ক |
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সদ্য গত হওয়া নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া নির্বাহী কমিটির বাইরের ব্যক্তিরাও এতে অংশ নেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশেষ আমন্ত্রণে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে অংশগ্রহণকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিজয়ী দুইজন সংসদ সদস্য—মুফতি মুহাম্মাদুল্লাহ ও মাওলানা হানজালা—বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং আগামীর কৌশলগত পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রসঙ্গত, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি এবারের নির্বাচনে দুটি আসনে জয় পেয়েছে। এছাড়া দুই শতাংশের উপরে ভোট পেয়েছে। এমএম/ |