
|
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে থাকবেন মালদ্বীপের প্রেসিডেন্ট
প্রকাশ:
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪৭ রাত
নিউজ ডেস্ক |
বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। এতে দক্ষিণ এশীয় দুই দেশের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। প্রেসিডেন্ট মুইজ্জুর সফরসঙ্গী হিসেবে থাকবেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খালিল। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অবিস্মরণীয় জয়ের জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান ড. মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের প্রেসিডেন্ট তার অভিনন্দন বার্তায় বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন। এমএম/ |