
|
শপথগ্রহণের জন্য সংসদ ভবনে আসতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা
প্রকাশ:
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৮ সকাল
নিউজ ডেস্ক |
শপথগ্রহণের জন্য সংসদ ভবনে আসতে শুরু করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হবে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রচলন অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথই আগে পড়ানো হবে বলে জানা গেছে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় বিএনপির সাংসদরা শপথ নিতে যাচ্ছেন। এদিকে, শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ও তার চারপাশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা গেছে। এমএম/ |