
|
জুরাইনে লেগুনা-মিনিবাস সংঘর্ষে ২ জনের প্রাণ গেল
প্রকাশ:
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০৮ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানীর যাত্রাবাড়ীর জুরাইনে লেগুনা ও বাহাদুরশাহ মিনি বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আজিজুল ইসলাম (৫৮) সাইফুল ইসলাম (৫৫)। প্রথমে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত আজিজুল গেন্ডারিয়ার সতীশ সরকার রোডের ৩৩/১২ নং বাসায় থাকতেন এবং সালাম মৃধার ছেলে। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। আর সাইফুল ইসলাম গেন্ডারিয়ার বিআইটি রোডের পাশে থাকতেন। তিনি একটি ওয়ার্কশপে কাজ করতেন। |