অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-সিলেট রাস্তা নির্মাণের দাবি মাওলানা ইউসুফীর
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১২ দুপুর
নিউজ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী রোববার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রচার মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলেছেন, বর্তমানে দেশের দূরপাল্লার রাস্তাসমুহের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কটি ব্যবহারের অযোগ্য। প্রায়ই ৫/৬ ঘন্টার রাস্তা ১০/১২ ঘন্টা লেগে যায়। আর ভাংগা চুড়ার কারণে কষ্টতো আছেই। দেশের অন্য কোন মহাসড়ক বিনির্মানে এতো দীর্ঘ সময় বা এতো ভোগান্তি পোহাতে হয়নি।

মাওলানা ইউসুফী বলেন, বিগত নির্বাচনে সিলেট বিভাগের ১৯ টি আসনের মধ্যে ১৮টি আসনেই জয় পেয়েছে বিএনপি। একটি আসনে যে হার হয়েছে তার জবাবও বিএনপির কাছেই রয়েছে।

সে যাই হোক, সিলেট বিভাগ, বি,বাড়িয়া জেলা, কিশোরগঞ্জ জেলা, নরসিংদী জেলা ও নারায়ণগঞ্জ আংশিক জেলা ব্যাপী এই মহাসড়ক বিস্তৃত। অনেক শিল্পকারখানা, গ্যাসবিদ্যুৎ, কৃষিজাত পণ্য ও খনিজ সম্পদ সরবরাহের রুট এটি। এছাড়া পর্যটন শিল্পের জন্যও রয়েছে এর খ্যাতি। এমন একটি অর্থকড়ির রুট এভাবে দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা শুধু ঐ অঞ্চলের জন্যই নয়, গোটা দেশের অর্থনৈতিক উন্নয়ন  ও একটি বৃহৎ জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশা লাঘবের জন্য নেহায়েত প্রয়োজন।

জমিয়ত নেতা মাওলানা ইউসুফী জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত নূতন সরকারের নিকট অগ্রাধিকারের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়ক বিনির্মানের আহবান জানান।

 

আইএইচ/স