
|
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হতে যাচ্ছেন মোস্তাকুর রহমান
প্রকাশ:
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০১ দুপুর
নিউজ ডেস্ক |
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মোস্তাকুর রহমান। নতুন গভর্নর নিয়োগের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মোস্তাকুর রহমান বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন। উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। ড. মনসুর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন। আর মোস্তাকুর রহমান এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক ছিলেন। ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক গোলাম মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোস্তাকুর রহমানকে পরিচালক পদে পদোন্নতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনে বদলির আদেশ জারি করা হয়। মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে বিবিএ, এমবিএ শেষ করে ১৯৯৯ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। এরপর তিনি ফরেক্স রিজার্ভ এবং ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (এফআরটিএমডি), ফিনান্সিয়াল ইন্টেগরিটি এবং কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে (এফআইসিএসডি) কাজ করেন। মোস্তাকুর রহমান সর্বশেষ বিএফআইইউতে অতিরিক্ত পরিচালক ছিলেন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মোস্তাকুর রহমানের বাড়ি খুলনার দিঘলি উপজেলার দেয়াড়া গ্রামে। পরিবারিক জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। আইএইচ/ |