
|
আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান
প্রকাশ:
২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৯ বিকাল
নিউজ ডেস্ক |
আফগানিস্তানের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম (এফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমান। তার মতে, সাম্প্রতিক আবহে একতরফা সামরিক অভিযান সমস্যার সমাধান করবে না বরং জটিলতা বাড়িয়ে তুলবে। জেইউআই-এফ মিডিয়া সেলের জারি করা এক বিবৃতি অনুযায়ী, মাওলানা ফজলুর রহমান জানিয়েছেন যে, নিরাপত্তার বিষয়ে পাকিস্তানের অভিযোগ বৈধ, তবে আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ সমস্যার প্রতি শ্রদ্ধাও প্রয়োজন। তিনি বলেন, আবেগের বশবর্তী হয়ে আচরণ দুই দেশের জন্যই জটিলতা বাড়িয়ে তুলেছে। মাওলানা ফজলুল রহমান বলেন, দ্বিপাক্ষিক স্বার্থ, একটি নির্ভরযোগ্য নিরাপত্তা কাঠামো এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়মকানুন মেনে চলা উচিত। কূটনৈতিক অভিযান এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজে পেতে পারে। মাওলানা ফজলুর রহমান দুই দেশকে সংযম, সহনশীলতা এবং দায়িত্বশীল মনোভাব দেখানোর এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। আইএইচ/ |