
|
প্রতিষ্ঠার দ্বিতীয় বছরেই বেফাকে জামিয়া কাসেম নানুতবীর চমক
প্রকাশ:
২০ মার্চ, ২০২৬, ০৭:৪১ বিকাল
নিউজ ডেস্ক |
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে রাজধানীর পশ্চিম রামপুরার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাসেম নানুতবী ঢাকা। বুধবার (১৮ মার্চ) প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে বিভিন্ন মারহালায় মোট ৮ জন শিক্ষার্থী জাতীয় মেধা তালিকায় স্থান করে নিয়েছেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, জামিয়া কাসেম নানুতবী ঢাকা থেকে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সানাবিয়া উলয়া থেকে ১ জন, সানাবিয়া থেকে ৪ জন এবং ইবতিদাইয়্যা থেকে ৩ জন। প্রতিষ্ঠানের জিম্মাদার ও শিক্ষকমণ্ডলী এই সাফল্যের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। ফলাফলের বিষয়ে মাদরাসার মুহতামিম মুফতি এমদাদুল ইসলাম বলেন, আমার প্রিয় ছাত্রদের সফলতার জন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। তার তার রহমেই ছাত্ররা কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠানের সুনাম বয়ে এনেছে। দোয়া করি, আল্লাহ যেন প্রতিষ্ঠানটির এই সাফল্যের ধারা অব্যাহত রাখেন। এবং আগামীতে আমরা যেন আরও ভালো করতে পারি সেই তাওফিক দেন। এসময় তিনি ‘ভবিষ্যতে যেন ছাত্ররা সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখতে পারেন’ এর জন্য সবার কাছে বিশেষ দোয়া কামনা করেছেন। স্বপ্ন জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে চলা এই প্রতিষ্ঠানটি পাঁচটি সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, যা এই চমৎকার ফলাফলের পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে: যোগাযোগ ও ঠিকানা: ভর্তি বা যেকোনো তথ্যের জন্য সরাসরি ০১৭১৬-৮০১২৭৬ অথবা ০১৮১২-৫৯৯৩৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে। |