
|
ওমরা শেষে দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ
প্রকাশ:
২৫ মার্চ, ২০২৬, ১০:৩৫ দুপুর
নিউজ ডেস্ক |
পবিত্র হজের সময় ঘনিয়ে আসায় ওমরা পালন শেষে যাত্রীদের নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত দেশ ত্যাগের জোরালো নির্দেশনা দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওমরা ভিসাধারীদের সৌদি আরব ত্যাগের চূড়ান্ত সময়সীমা হলো ১৮ এপ্রিল। এছাড়া যেসব ওমরা যাত্রী ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন, নাগরিক ও প্রবাসীরা তাদের কোনোভাবেই পরিবহন, কর্মসংস্থান, আশ্রয় বা সহায়তা প্রদান করতে পারবেন না। মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে, নিয়ম লঙ্ঘনকারীদের জরিমানা, কারাদণ্ড এবং দেশান্তর (ডিপোর্টেশন) সহ কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওমরা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকেও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারী ব্যক্তিদের বিষয়ে দ্রুত রিপোর্ট করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, এ ধরনের নিয়ম লঙ্ঘনের তথ্য জানাতে ব্যর্থ হলে আর্থিক জরিমানা গুণতে হবে। এমএম/ |