
|
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
প্রকাশ:
৩০ মার্চ, ২০২৬, ০৪:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে তার কার্যালয়ে আজ সোমবার (৩০ মার্চ) বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। আইও/ |