
|
আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা
প্রকাশ:
৩০ মার্চ, ২০২৬, ০৫:৪১ বিকাল
নিউজ ডেস্ক |
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে এ মামলা করেন এক বিএনপি নেতা। জানা গেছে, সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এ জন্য দণ্ডবিধির ৫০০ ধারায় ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।’ আইও/ |