
|
পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া
প্রকাশ:
৩০ মার্চ, ২০২৬, ০৮:১০ রাত
নিউজ ডেস্ক |
দেশের অন্যতম শীর্ষ আলেম, চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম হযরত মাওলানা আবু তাহের কাসেমী নদভী সাহেবের ইন্তেকালে বেফাকের সভাপতি মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানসহ সভাপতিবৃন্দ ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক সাহেব গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা বলেন, পটিয়া মাদরাসার মুহতামিম আজ ৩০ মার্চ ২০২৬ ইং (সোমবার) দুপুরে ইন্তেকাল করেছেন। কর্মজীবনে ইসলামী কার্যক্রমের নানা অঙ্গনে তিনি অবদান রেখেছেন। বহু গুণের অধিকারী এই আলেম দেশ বিদেশে অসংখ্য ছাত্র ও ভক্ত রেখে গেছেন। ইসলামি শিক্ষা সম্প্রসারণে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। বেফাকের মুরুব্বীগণ মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তাঁর মাগফিরাত ও জান্নাতে উচ্চ মাকাম কামনা করে দোয়া করেন। তাঁরা শোকসন্তপ্ত আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি সারা দেশের ওলামায়ে কেরাম ও তালিবুল ইলমদের নিকট মরহুমের জন্য বিশেষ দোয়ার আবেদন জানান। আইও/ |