আলিয়া মাদরাসায় চালু হচ্ছে বাণিজ্য বিভাগ
প্রকাশ: ০২ এপ্রিল, ২০২৬, ১১:৫২ দুপুর
নিউজ ডেস্ক

দেশের মাদরাসা শিক্ষাকে আরও যুগোপযোগী করতে আলিয়া মাদরাসায় বাণিজ্য বিভাগ চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১ এপ্রিল) জাতীয় শিক্ষাক্রম কমিটির (এনসিসি) সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, এনসিসির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা গেছে, মাদরাসায় বাণিজ্য বিভাগ চালু হলে চারটি বিষয় যুক্ত করা হতে পারে। বিষয়গুলো হলো—অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং ও ম্যানেজমেন্ট।

পরীক্ষামূলকভাবে শুরুতে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে বাণিজ্য বিভাগ চালু হবে। পরে সব মাদরাসায় চালু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগের মাদরাসা অনুবিভাগের এক যুগ্ম সচিব বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলেই মাদরাসায় বাণিজ্য বিভাগ চালুর বিষয়ে আলোচনা শুরু হয়।

গতকাল অংশীজনকে নিয়ে এ বিষয়ে সভা হয়েছে। সেখানে বাণিজ্য বিভাগ চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিগগির এ বিষয়ে পরবর্তী কাজ শুরু হবে।

জেডএম/