
|
হিলফুল ফুযুল পাঠাগারের উদ্যোগে দাওয়াতি কর্মশালা
প্রকাশ:
০৩ এপ্রিল, ২০২৬, ০৯:৩৪ রাত
নিউজ ডেস্ক |
বিশেষ প্রতিনিধি মুন্সিগঞ্জের শেখরনগর ইউনিয়নে অবস্থিত বাহেরচরের হিলফুল ফুযুল পাঠাগারের উদ্যোগে লিফলেট বিতরণ ও দাওয়াতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে মুহাম্মাদ ইয়ামিনের পরিচালনা ও আরিফ আহমেদের আহ্বানে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে ইসলামের দাওয়াতকে জোরদার করা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা। আরও পড়ুন: বক্তারা বলেন, ইসলাম সুন্দর ধর্ম। আল্লাহ আমাদের মুসলমান বানিয়ে পাঠিছেয়েন। তাই আমাদের কিছু দায়িত্ব রয়েছে। আমাদের দ্বীনের উপর চলা যেমন জরুরি, পাশাপশি অন্যকেও দ্বীনের দাওয়াত দেওয়াও জরুরি। তারা আরও বলেন, দ্বীনের জন্য ঈমান গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আর ঈমান মজবুত হয় আমলের মাধ্যমে এবং দাওয়াতের মাধ্যমে। তাই আমাদেরকে দাওয়াতের ব্যপারে গুরুত্ব দিতে হবে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে বক্তারা বলেন, এই ইরানের সাথে ইজরায়েল-আমেরিকা যুদ্ধ করছে, তারা চায় ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে। এজন্য তারা মধ্যপ্রাচ্যকে দলে-উপদলে ভাগ করছে, চক্রান্ত করছে। এভাবে ইরান ও মুসলিম বিশ্বের শক্তিকে দুর্বল করছে। আমাদের এটা উপলব্ধি করা উচিত ও এ বিষয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। এক্ষেত্রে জ্ঞানের বিকল্প নেই। আমাদের প্রচুর জ্ঞান অর্জন করতে হবে আর অর্জনের জন্য পাঠাগার একটি বিশেষ ও উপকারী মাধ্যম। আমাদের প্রত্যেকের উচিত হিলফুল ফুযুল এ পাঠাগারে আসা ও বই পড়ে জ্ঞান অর্জন করা। এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের কার্যনির্বাহী সদস্য আরিফ আহমেদ, মোঃ মারফ, শেখ সাঈদ, আবি হাল্লা, মোহাম্মদ ইকবাল, সিয়ামসহ অন্যান্যরা। প্রায় এক ঘন্টার চলমান অনুষ্ঠান দোয়ার মাধ্যমে ষেশ করা হয়। দোয়া শেষে তাওহীদের দাওয়াত সম্বলিত লিফলেট শেখরনগর বাজারে সর্বসাধারণের মাঝে বিতরণ করা হয়। আইও/ |