
|
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত
প্রকাশ:
১০ এপ্রিল, ২০২৬, ০৯:৪৩ রাত
নিউজ ডেস্ক |
লেবাননের রাজধানী বৈরুতে দখলদার ইসরায়েলের বিমান হামলায় দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় তার কফিলের পরিবারের সাথে অবস্থানকালে ইসরায়েলের ভয়াবহ (এয়ার স্ট্রাইক) হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি। নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ ইউনিয়নের চর শালেপুর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। আইও/ |