হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস
প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৫:২৩ বিকাল
নিউজ ডেস্ক

যাকারিয়া মাহমুদ, সাব-এডিটর

হাজিদের আস্থা-বিশ্বাস ও ভালোবাসা অর্জন করেছে আল-মিনহাজ হজ ট্রাভেলস। ইতোমধ্যে একাধিকবার হাজিদের সেবার সুযোগ পেয়েছে প্রতিষ্ঠানটি। তাদের সেবার মান, মুয়াল্লিমের আন্তরিকতা, হোটেল ও খাবারের মানে সন্তুষ্ট হাজিরা। এতে ট্রাভেলসটি দিন দিন সুনাম কুড়াচ্ছে।  

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর ভাটারার নতুন বাজারে অবস্থিত ‘মোঘল রেস্টুরেন্টে’ আয়োজিত হজ-প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠানে এসব কথাই তুলে ধরেছেন আলোচক ও হাজিরা। অনুষ্ঠানের সভাপতি ছিলেন আল-মিনহাজের চেয়ারম্যান—মাওলানা জহিরুল ইসলাম তানভির।

শ্রোতাদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন আল-মিনহাজের চেয়ারম্যান—মাওলানা জহিরুল ইসলাম তানভির। তার বাপাশে মাওলানা খুরশীদ আলম কাসেমী ও মুফতি হুমায়ুন আইয়ুব। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌধুরীপাড়ার মসজিদ-ই-নূর-এর খতিব ও শেখ জনূরুদ্দীন দারুল কুরআন মাদরাসার নায়েবে মুহতামিম—মাওলানা খুরশীদ আলম কাসেমী বলেন, ‘হজ খুব দামি ইবাদত। এর নেকির দাম যেমন বেশি, গোনাহের মাত্রা তেমনই পাহাড়সম। তাই নেক কাজ বেশি করার পাশাপাশি গোনাহ থেকেও সর্বোচ্চ বেঁচে থাকা জরুরি। মক্কা-মদিনার সম্মান ক্ষুণ্ন হয়—এমন সমস্ত কাজ করা থেকে বিরত থাকা আবশ্যক।’

আল মিনহাজ ট্রাভেলসের প্রশংসা করে তিনি আরও বলেন, আল-মিনহাজের এবারের কাফেলায় বেশ কয়েকজন অভিজ্ঞ আলেম রয়েছেন। আপনারা তাদের মেনে চলবেন। তাদের থেকে পরামর্শ নেবেন। আমিও বেশ কয়েকবার এই ট্রাভেলসের সঙ্গে হজ-ওমরা করেছি। তাদের সেবার মান ভালো।

অনুষ্ঠান শেষে মাকবুল হজ ও ওমরা কামনা করে মোনাজাত ধরেন, চৌধুরীপাড়ার মসজিদ-ই-নূর-এর খতিব ও শেখ জনূরুদ্দীন দারুল কুরআন মাদরাসার নায়েবে মুহতামিম—মাওলানা খুরশীদ আলম কাসেমী। তার সঙ্গে হাত তোলেন উপস্থিত সকলে।   

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাইতুন নাজাত জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আনিসুর রহমান। তিনি বলেন, আমি আমার পরিবারের সদস্যসহ শিগগির তাদের সঙ্গে ওমরা করব, ইনশাআল্লাহ। আমার এলাকার যারা আল-মিনহাজের সঙ্গে হজ-ওমরা করে এসেছে, তারা বেশ প্রশংসা করেছেন এ-প্রতিষ্ঠানের। হাজিদের মুখে শুনেছি এ-প্রতিষ্ঠানের মুআল্লিম মাওলানা তানভির হাজিদের সেবায় নিবেদিতপ্রাণ। পুরো সময় তিনি হাজিদের জন্যই ব্যয় করেন। হাজিদের সুখে-দুখে তাকে পাশে পাওয়া যায়। হাসিমুখেই সমাধান করেন হাজিদের যত সব সমস্যা। আল্লাহ তার এই খেদমত কবুল করুন।

বক্তব্য রাখছেন বিশেষ অতিথি, মুফতি আনিসুর রহমান

সংবাদমাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটমের সম্পাদক ও অনুষ্ঠানের মুখ্য আলোচক মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে দেরি করা বা অবহেলা করা অনুচিত। সামর্থ্যবানদের উচিত যত দ্রুত সম্ভব হজ পালন করা। হজের সফর যেন আলেমবান্ধব পরিবেশে হয়। এতে হজের হক আদায় সহজ হয়। আল-মিনহাজ হজ ট্রাভেলস সে দায়িত্ব পালন করে ইতোমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে। 

শ্রোতাদের উদ্দেশ্যে মূল্যবান কথা বলছেন, সংবাদমাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটমের সম্পাদক ও অনুষ্ঠানের মুখ্য আলোচক মুফতি হুমায়ুন আইয়ুব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ হজযাত্রী, বিশিষ্ট ব্যবসায়ী ও বরেণ্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে অন্যতম হলেন, তারতিলুল কোরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মো. জহিরুল হক, ভাটারা থানার ইমাম-ওলামা পরিষদের সভাপতি হাফেজ মো. মজিবুর রহমান, ইদারাতুল মাআরিফ মাদরাসা ও স্কুলের মুহতামিম মাওলানা মঞ্জুরুল হক, খন্দকার ইন্টোরিয়ারের স্বত্বাধিকারী মো. ইয়াকুব আলী, ইকরা তালিমুল কোরআন মাদরাসার মুহতামিম মো. জামান বিন আতিক, ইদারাতুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা মোজাম্মেল হক এবং তাহফিজুল কুরআন ইনস্টিটিউটের পরিচালক হাফেজ মো. মিসবাহুল আমীন প্রমুখ।

আল-মিনহাজ ট্রাভেলসের আয়োজিত হজ-প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হজপ্রার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। 

জেডএম/