
|
৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
প্রকাশ:
১৬ এপ্রিল, ২০২৬, ০৮:৩৫ রাত
নিউজ ডেস্ক |
চার বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামে ৫ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলার ১২২ দশমিক ৭৫ টাকা দরে এ ডলার কেনা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন । বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি এপ্রিলে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ ১২ কোটি মার্কিন ডলার দাঁড়িয়েছে। এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আইও/ |