
|
একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর লাশ
প্রকাশ:
১৯ এপ্রিল, ২০২৬, ০৯:১৭ সকাল
নিউজ ডেস্ক |
কুয়েত, মালয়েশিয়া এবং লিবিয়ায় স্বাভাবিক মৃত্যুবরণকারী ৩৪ জন বাংলাদেশি প্রবাসীর লাশ শনিবার (১৮ এপ্রিল) পৃথক ফ্লাইটে দেশে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে লাশগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল। দেশে পৌঁছানোর মধ্যে কুয়েত (ফ্লাইট কেইউ-৫২৮৩) থেকে ৩০ জন, মালয়েশিয়া (ফ্লাইট বিএস-৩১৬) থেকে ২ জন এবং লিবিয়া (ফ্লাইট কিউআর-৬৪০) থেকে ২ জন প্রবাসীর লাশ রয়েছে। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তরের সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফন ও অন্যান্য খরচ বাবদ প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া, মৃত প্রবাসীদের পরিবার অন্য কোনো আর্থিক সুবিধা বা বিমার পাওনা পাওয়ার যোগ্য হলে তা দ্রুততম সময়ে প্রদান করা হবে। স্বজনদের নিকট মরদেহ হস্তান্তরের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেডএম/ |