সংসদে বৈদেশিক ঋণের হিসাব দিলেন অর্থমন্ত্রী
প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬, ০৫:৪৩ বিকাল
নিউজ ডেস্ক

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ। দেশের বৈদেশিক ঋণের পরিমাণ জানিয়েছেন 

মঙ্গলবার (২১ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি দেশের বৈদেশিক ঋণের পরিমাণ জানিয়েছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আজ জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

সংসদে অর্থমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, বর্তমানে বাংলাদেশে বিদেশী ঋণের পরিমাণ কত; উক্ত ঋণ পরিশোধে এই পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করা হইয়াছে; বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই পর্যন্ত কোনো ঋণ পরিশোধ করিয়াছে কিনা; করিলে, তাহা কী?

জবাবে মন্ত্রী বলেন, ‘চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ।’ 

তিনি জানান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে। প্রতি অর্থবছর বৈদেশিক ঋণ পরিশোধের জন্য ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য মোট ব্যয় কত হতে পারে তার একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সে পরিমাণ অর্থ ঋণ পরিশোধ বাবদ বাজেটে সংস্থান রাখা হয়। বাজেট বরাদ্দ ব্যবহার করেই সারাবছর পরিশোধ সূচি অনুসরণ করে ঋণ পরিশোধ করা হচ্ছে।

আইও/