
|
জুমা শেষে ফেরার পথে ট্রাকচাপায় খতিবের মৃত্যু
প্রকাশ:
২৪ এপ্রিল, ২০২৬, ০৬:৩১ বিকাল
নিউজ ডেস্ক |
চট্টগ্রামের মিরসরাইয়ে জুমার নামাজে ইমামতি শেষে ফেরার পথে ডাম্প ট্রাকের ধাক্কায় চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে এক খতিবের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ওয়্যারলেস এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খতিবের নাম মো. আমিরুল ইসলাম ফারুকী (৪৭)। তিনি উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকার মো. জাফর আহমদ ফারুকীর ছেলে। তিনি ওই এলাকার রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি উপজেলার চিনকি আস্তানা এলাকায় একটি মসজিদে জুমার নামাজ পড়াতেন। স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজ শেষে মোটরসাইকেলে মিরসরাই উপজেলা সদরে যাচ্ছিলেন আমিরুল ইসলাম। পথে একটি ডাম্প ট্রাক তার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। পরে তিনি সড়কে ছিটকে পড়ে দুর্ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা তার লাশ উদ্ধার করে। জেডএম/ |