
|
১ মে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি শায়খে চরমোনাই
প্রকাশ:
২৬ এপ্রিল, ২০২৬, ০৩:২৭ দুপুর
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই আগামী ১ মে শ্রমিক দিবসে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরে ঢাকায় মুফতি ফয়জুল করীম, শায়খে চরমোনাই-র এটাই প্রথম সম্মুখ সমাবেশ। ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল জানান, পয়লা মে শুক্রবার সকাল নয়টায় ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশ শুরু হবে। দুপুর পৌনে বারোটায় প্রধান অতিথি বক্তব্য রাখবেন। প্রধান অতিথির বক্তব্যের পরে বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। ঢাকার বিভিন্ন শিল্প এলাকা থেকে শ্রমিকগণ সমাবেশ যোগ দেবে। আরএইচ/ |